1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় হযরত বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন CLUB 94 BD এর উদ্যোগে হেদায়েত উল্লাহ তুর্কীর জন্মদিন পালিত পটিয়ায় তোহা খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, এলাকাবাসীর মানববন্ধন বিশিষ্ট কলামিস্ট ও সমাজকর্মী নেছার আহমেদ খানের বড় ভাই রফিক আহমেদ খানের মৃত্যুতে শোক এসএসসিতে সেরা ফল: শতভাগ পাসের শীর্ষে হাজেরা মেমোরিয়াল মডেল স্কুল জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের দিনব্যাপী প্রশিক্ষণ ও দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  হারুয়ালছড়ি হাজারখীলে বেড়িসহ খালে বিলীন হওয়ার পথে সড়ক, বড় দুর্ঘটনার শঙ্কা চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

মদনহাট আদর্শ যুব সংঘের উদ্যােগে শোক দিবস পালিত

  • সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৯০৬ পঠিত

মো: শহীদুল্লাহ্ সজীবঃ

হাটহাজারী উপজেলার ধলই-ফরহাদাবাদ ইউনিয়নের সেতুবন্ধন সংগঠন মদনহাট আদর্শ যুব সংঘের উদ্যােগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) জাতীয় পতাকা অর্ধনমিত, বিশেষ দোয়া ও মোনাজাত, আলোচনা সভার আয়োজন করে মদনহাট আদর্শ যুব সংঘ।

মুজিব জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে জাতির পিতার মহতী জীবন ও কর্মের ওপর আলোচনায় বক্তারা জাতির পিতার ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি।’ বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্টানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেকান্দর মিয়া, সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন মানিক, সাধারণ সম্পাদক নুরুল আবছার তারেক, সাংগঠনিক সম্পাদক আহসানউল্লাহ্ পারভেজ, বন ও পরিবেশ সম্পাদক প্রভাষ বড়ুয়া, নয়ন বড়ুয়া প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট