1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

মহাবঙ্গ চ্যারেটেবল ট্রাস্ট (কোলকাতা) থেকে রোকসানা সুখী’র অগ্নিকন্যা স্বর্ণপদক’ প্রাপ্তি

  • সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪৭ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

মহাবঙ্গ চ্যারেটেবল ট্রাস্ট (কোলকাতা) থেকে রোকসানা সুখী’র একক ৬ষ্ঠ কাব্যগ্রন্থ চেতনায় অগ্নি বইটির জন্য ‘অগ্নিকন্যা স্বর্ণপদক’ প্রাপ্তিতে ও অগ্নিকন্যা’য় ভূষিত করায় ২৮ সেপ্টেম্বর বুধবার কুমিল্লা সদর দক্ষিণ উত্তররামপুর আনুমিয়া সরকারী প্রাথমিক বিদ্যায়লয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ‘সংবর্ধনা সভা’

২২নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ আবদুল কাদের বুলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিক ডেভেলপমেন্ট লিঃ চেয়ারম্যান ও স্বপ্নকথা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলী আকবর।

প্রধান আলোচক- কবি, ছড়াকার, কুমিল্লা সংস্কৃতি জোটের সভাপতি ও স্বপ্নকথা ফাউন্ডেশন জেলা উপদেষ্টা জহিরুল হক দুলাল।

আলোচক- বিশিষ্ট ভাষা প্রশিক্ষক, বিশিষ্ট রাজনীতিবিদ ও স্বপ্নকথা ফাউন্ডেশনের কার্যকরী উপদেষ্টা মোঃ আবদুল জলিল।

বিশেষ অতিথি- হাসান মেমোরিয়াল সরকারী কলেজের প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, ডলফিন প্রোডাক্টের চেয়ারম্যান ও স্বপ্নকথা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শাহরিয়ার কামাল, স্বপ্নকথা ফাউন্ডেশনের কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তর রামপুর আনুমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা ইলা রায় চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জনতা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ‘মোঃ জাকির হোসেন’ । আওয়ামলীগ সেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি ‘মোঃ মিজানুর রহমান মজুমদার’, সিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ‘মোঃ জহিরুল ইসলাম’।

অনুষ্ঠানে অগ্নিকন্যা রোকসানা সুখীকে ফুল দিয়ে বরণ করে নেন– স্বপ্নকথা ফাউন্ডেশন, ফয়জুন্নেচ্ছা ফাউন্ডেশন, উত্তরামপুর আনুমিয়া স্কুল, জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, সিটি স্কুল, উত্তরামপুর, উত্তর হিরাপুর, মস্তাপুর সহ অনেক এলাকা – স্কুল ও সংগঠন।

আলো আঁধারের লগ্নে ছাত্র ছাত্রী, অতিথি ও এলাকাবাসীর উপস্থিতিতে মাঠে জুড়ে থাকে উপচে আনন্দ ও ভীড়। সভাপতির বক্তব্য ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট