1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসিতে সেরা ফল: শতভাগ পাসের শীর্ষে হাজেরা মেমোরিয়াল মডেল স্কুল জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের দিনব্যাপী প্রশিক্ষণ ও দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  হারুয়ালছড়ি হাজারখীলে বেড়িসহ খালে বিলীন হওয়ার পথে সড়ক, বড় দুর্ঘটনার শঙ্কা চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও  HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন

মাদক বিরোধী সমাবেশ করেছে এন.ওয়াই.এম. ইয়ুথ ফাউন্ডেশন।

  • সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৯০০ পঠিত

“স্রষ্টার সৃষ্টির সেবায় আন্ততৃপ্তির আমাদের মিশন”শ্লোগানে, আর্ত মানবতার সেবায় নিবেদিত,চন্দনাইশ সর্ব প্রথম চন্দনাইশে সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবি যুব সংগঠন, এন.ওয়াই.এম. ইয়ুথ ফাউন্ডেশন তথা নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল ইয়ুথ ফাউন্ডেশনের উদ্দ্যোগে মাদক বিরোধী সমাবেশ করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন (আফমাস) এর সভাপতিত্বে ২৫ আগষ্ট ২৩ ইংরেজি দোহাজারী পৌরসভাস্থ ৯ নং দিয়াকুল ওয়ার্ডের দারোগাকাটায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়।

এতে উপস্থিত ছিলেন ,সংগঠনের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম ইমন,সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য যথাক্রমে সাবরিনা চৌধুরী সামিয়া,তাসফিয়া তাসিন নাবিলা, তুর্নিলা চৌধুরী সানজু,মুহাম্মদ সাজিদ উদ্দিন সহ দিয়াকুলের তরুণ সমাজ সেবক মুহাম্মদ রাসেদ ও মুহাম্মদ ফারুক সহ শতাধিক জন সাধারণ।

এ সময় বক্তারা বলেন,মাদকদ্রব্যের প্রতি আসক্তি ভয়াবহ রূপ নিতে পারে, বর্তমানে এই প্রভাব অতটা বোঝা না গেলেও সুদূরপ্রসারী অনেক প্রভাব রয়েছে। প্রাথমিক স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এর বিস্তৃতি। একটি সময় ছিল যখন সমাজের বিত্তশালী পরিবারের ছেলেমেয়েদের মধ্যে এর আসক্তি ছিল কিন্তু বর্তমানে তা ছড়িয়ে গেছে সর্বত্র। এর কবল থেকে দেশকে বাঁচাতে হবে।মাদকাসক্তি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মাদকদ্রব্য ও মাদকাসক্তির বিরুদ্ধে, সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে উদ্যোগী হয়েও প্রতিরোধমূলক সামাজিক সচেতনতা গড়ে তোলা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট