1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের জরুরী সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৭৫৬ পঠিত

সামাজিক সংগঠন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের জরুরী সাংগঠনিক সভা গতকাল ২ ডিসেম্বর -২০২২ ইংরেজী শুক্রবার নগরীর পুরাতন চান্দগাঁওস্থ নিজস্ব কার্যালয়ে বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইউছুপ জালালের সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রাবন্ধিক, কলামিষ্ট ও সমাজ উন্নয়ন কর্মী ডা. মোহাম্মদ জামাল উদ্দীন। এতে আরো উপস্থিত ছিলেন,সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফয়সাল, সহ সভাপতি শওকত আলী,নুরুল আলম,আবুল কাসেম,হাসান কাজী,আবদুল মান্নান প্রমুখ। সভায় প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন, আমাদের যে অনেক সীমাবদ্ধতা সেই সারসত্য আমরা জানতে চাই না। মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন সামর্থ্য ও অর্জনের ক্ষমতা আছে। মহান সৃষ্টিকর্তা কাউকে তাহার সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে দেন না। তিনি জানেন আমাদের সাধ্য কতখানি হইতে পারে এবং তাহা তিনিই নির্ধারণ করিয়া দিয়েছেন। সুতরাং যাহা বহন করার সামর্থ্য আমাদের নেই, সৃষ্টিকর্তা সেই দায়িত্ব আমাদের উপর অর্পণও করেন না। এই জন্য মহাবিজ্ঞানী আইস্টাইন বলেছেন ‘অর্জনের মূল্য অর্জনের মধ্যেই নিহিত।’ মহান সৃষ্টিকর্তাই আমাদের সম্মান প্রদান করেন। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেন তিনি সম্মান দেওয়ার পর কোনো কোনো ক্ষেত্রে তাহা আবার ফিরাইয়া নেন? ইহা বুঝতে হলে প্রথম নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে। নিজেকে জানাটা সাময়িক কোনো বিষয় নহে। বরং নিজেকে জানার নিরন্তর চেষ্টা মানুষকে আমৃত্যু করে যেতে হয়। হাদিসেও বলা হযেছে—যে নিজেকে জানল, সে তাহার রবকে জানল। অর্থাৎ নিজেকে না জানলে সৃষ্টিকর্তাকেও জানা যায় না। আবার নিজেকে জানার ভেতর দিয়ে মহান সৃষ্টিকর্তার অপার মহিমা সবচাইতে গভীরভাবে উপলব্ধি করা যায়। নিজেকে যেমন জানতে হবে, তেমনি ভালোবাসতেও হবে নিজেকে। সভায় আগামী শুক্রবার এতিম খানায় একবেলা ভাল খাবারের আয়োজন ও বিজয় দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি হাতে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট