1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

মা‌হে রমজান উপল‌ক্ষে চট্টগ্রাম জেলা প্রশাস‌নের বাজার ম‌নিট‌রিং।

  • সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৩৬ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

আজ ০১/০৩/২০২৫ তারিখ আসন্ন মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে মহানগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় ব্যাপক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাসুমা আক্তার কণা ,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাকলিয়া সার্কেল। মোবাইল কোর্ট পরিচালনাকালে খোলা বিভিন্ন মুদি দোকান, দৈনন্দিন কাঁচা বাজার এর দোকান, ফলের দোকান, মুরগীর ডিম মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে ৪টি মামলায় ৩৮,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। একইসাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারি করা হয় এবং মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। এসময় ভোক্তা অধিকার ও বাজার মনিটরিং কমিটির সদস্য জনাব মো. নাসির উদ্দিন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট