1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল লেগুনার ২ যাত্রীর

  • সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬০৪ পঠিত

ফিজিও তহিদ রাসেল, চট্টগ্রামঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার নিজামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহজাহান (৬০) ও একই ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের সফিউল আলমের ছেলে শামসুদ্দীন দিদার (৫০)। আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন, ওয়াহেদপুর ইউনিয়নের আনোয়ার হোসেন ও উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের আব্দুল মান্নান।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে চট্টগ্রামুখী একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে দ্রুতগামী কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন ও চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যান। সড়ক দুর্ঘটনায় অন্তত আরও ৪ জন আহত হয়েছেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব শাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা এবং স্বজনেরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর ঘটনাটি আমার কাছে জানা নেই।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, ‘দুর্ঘটনায় আমার এলাকার দিদার ও শাহাজহান নামের দুই ব্যক্তি মারা গেছেন। দুর্ঘটনায় আহত বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট