1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত 

রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এডিসি জেনারেল দল

  • সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৬০২ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ

শুক্রবার ( ১ আগস্ট)২৫ খ্রিঃ বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে এডিসি জেনারেল দল ৩-১ গোলের ব্যবধানে এডিসি শিক্ষা ও আইসিটি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রথমার্ধেই এডিসি জেনারেল দল ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে এডিসি শিক্ষা ও আইসিটি দল একটি গোল করে ব্যবধান কমালেও পরে আরেকটি গোল হজম করে শেষ পর্যন্ত ৩-১ গোলে পরাজিত হয়।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ (মারুফ)।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইমরানুল হক ভূঁইয়া, সিনিয়র সহকারী কমিশনার মোঃ ইয়াসিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ১৮৬০ সালের এই দিনে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যক্রম শুরু হয়।
১৬৫ বছর পূর্তিতে পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাজ করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।
এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এ আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াবে এবং প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনবে।

ফাইনালে ৩-১ গোলে পরাজিত এডিসি শিক্ষা ও আইসিটি দল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট