1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

রাহাত্তারপুল সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ব্যাটারী চালিত গাড়ী যত্রতত্র চলাচলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮১ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

নগরীর বৃহত্তর রাহাত্তারপুল সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে যানজট সহনীয় রাখতে এবং ব্যাটারী চালিত গাড়ী যত্রতত্র চলাচলের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকালে রাহাত্তারপুল এলাকায় রাহাত্তারপুল সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাজী মোহাম্মদ হারুন সওদাগরের সভাপতিত্বে ও মোহাম্মদ সাইদুল আলম সাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ সেকান্দার, এডভোকেট রফিক আহমদ, এডভোকেট সৈয়দ জানে আলম, মোহাম্মদ আবদুর রহমান, মোহাম্মদ নুরুন্নবী, হাফেজ আহমদ, মামুনুর রহমান, মোহাম্মদ ইমন ও সাইদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, চালকদের বয়স ১৮ বছর হওয়াসহ রাহাত্তারপুল, সৈয়দ শাহ রোড়ের মোড় ও ফুলতলায় কমপক্ষে ৬জন লাইনম্যান রাখতে হবে। এছাড়াও গাড়ী চালকদের ইউনিফর্ম, আইডি কার্ড,গাড়ীর নেইম প্লেইটসহ গাড়ীর মালিকের নাম ও মোবাইল নম্বর লিখা থাকতে হবে।
সমাবেশে বক্তারা আরো বলেন, অতিদ্রুত মালিক সমিতি গঠন করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট