1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

শিশু আহাদ হত্যকান্ডের বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন

  • সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৪৫ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার খুরুশকুল মনুপাড়া সদর নিবাসী, কক্সবাজার জেলা প্রশাসকের কর্মচারী, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও এস.এস.সি-৯৪ ব্যাচের বন্ধু মো: আনোয়ারুল হকের সন্তান ৭ বছর বয়সী মাদ্রাসা পড়–য়া ছাত্র আল মুহাম্মদ হক আহাদ গত ০৭ জানুয়ারি দুষ্কৃতকারী কর্তৃক নৃশংস হত্যার শিকার হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এস.এস.সি ৯৪ ব্যাচ চট্টগ্রামের বন্ধুদের উদ্যোগে আজ ৯ জানুয়ারি বিকেল ৪ টায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক ৯৪-ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন। এ সময় জাহিদ তানসির ও আবুল মনসুর রুমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন মঈনুদ্দিন রাশেদ, আহিল সিরাজ, মীর রাসেল, মহিউদ্দিন ফারুক, নঈম মাহমুদ, কাজী আরফান, ফরহাদ গণি নয়ন, মাহমুদ বিন সামাদ, মাসুদ পারভেজ, আবু নাঈম, মাহমুদুল করিম, ইসকান্দর হোসেন শিপলু, শামসুল হায়দার তুষার, জোবাইদুন নাহার ঝুমুর, জালাল উদ্দিন রুমি, আহমেদ রঞ্জু, আমান উল্লাহ আমান, রাশেদ চৌধুরী, জয়দ্বীপ চৌধুরী রনি, কাজী কাদের, তানভীর বাবু, মানতাসা নুর, সবুজ ইনানী, মো: শাহজাহান, মাহবুবা রহমান শিপু, ফেরদৌস বাবু, হাবিবা হারুন, হাবিবুল্লাহ বাবুল, এ কে এম মহিউদ্দিন, মানিক বড়–য়া, বিটু বড়–য়া, শহীদ ইকবাল, এ.টি.এম হারুন, শহীদ সোহেল, আরশাদ মাহমুদ, মো: শহিদ, শ্রাবণী দাশ, সুনাইরা নাজিম, শামীমা ফারুক, ওসমান ভুট্টু, অজয় চক্রবর্ত্তী, লতিফা চৌধুরী, জান্নাতুল ফেরদৌস, রিনা, মো: সোহেল, এরশাদ উল্লাহ মুন্না, রাকিব ভুইয়া, নেজাম উদ্দিন, মীর শোয়েব, মো: আরিফ, পারভীন নাদিয়া, হাবিব উল্লাহ, মোস্তাক আহমদ, মনিরুজ্জামান মনির, খোরশেদ সাজু, মো: জাহাঙ্গীর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় বক্তারা নিষ্পাপ শিশু আহাদ এর নির্মম-নিষ্ঠুর-বর্বর হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকার ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট