1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের মরফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিষেক, অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান মহাসমারোহে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ কামাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম, মোহাম্মদ সরোয়ার কামাল, মোহাম্মদ আমান, নুরুল ইসলাম এবং মিলন দাশগুপ্ত।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ ফরিদ, জালাল উদ্দিন, আমান উল্লাহ, তানভীর হোসেন, শহিদুল ইসলাম, তাহের মেম্বার, সাংবাদিক সুজিত তালুকদার এবং মোহাম্মদ হারুণ প্রমুখ।
বক্তারা বলেন, “প্রাথমিক শিক্ষা হলো জাতির ভিত্তিমূল। এই ভিত্তি মজবুত করতে শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।” বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট