1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব

সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাত সহ ০৩ দুর্ধর্ষ ডাকাত অস্ত্রসহ আটক।

  • সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩৬৩ পঠিত

আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ

০২/০৩/২০২৫ ইং তারিখ ১৬.২০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব আরিফুর রহমান এর নেতৃত্বে এএসআই (নিঃ) সৈয়দ আবুল হাসেম সঙ্গীয় এএসআই/মোঃ মেজবাহ উদ্দিন, কং/৫২৭০ মোঃ আলমগীর হোসেন, ড্রাইঃ কং/৩৬৪৩ মোঃ নজরুল ইসলাম ও স্পেশাল-৩৪ (দিবা) এসআই/কাজী আবিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ এবং ঈগল-৪২ অফিসার এএসআই/মোঃ আনোয়ার হোসাইন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও ডেভিল হান্ট অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া এলাকাস্থ ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যাক্ত ভবনে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাত সহ কতিপয় সন্ত্রাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। সংবাদ পেয়ে দ্রুত আরো অফিসার এসআই/মুহাম্মদ নুর ইসলাম, এসআই/মোঃ আরিফুল ইসলাম, এসআই/মোঃ জসিম উদ্দিন-২, এএসআই/মোঃ আরমান হোসাইন সহায়তায় বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া এলাকাস্থ ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যাক্ত ভবনের ২য় তলায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে কুখ্যাত সন্ত্রাসী একাধিক মামলার পলাতক আসামী মিজানের সহযোগী ১। মোহাম্মদ মিল্লাত (২৪), ২। মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০), ৩। মোঃ রুবেল (২৬) দের আটক করে এবং তাদের হেফাজত হতে ১। ২টি বিদেশী পিস্তল, ২। ৯ (নয়) রাউন্ড পিস্তলের গুলি, ৩। ২টি পিস্তলের ম্যাগাজিন, ৪। ১টি হাসুয়া, ৫। ১টি ছুরি, ৬। ২টি কেচি, ৭। ৫টি মোবাইল, ৮। ১টি পাওয়ার ব্যাংক, ০৯। ১১০ (একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০। ১টি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীরা ছিনতাই, চাঁদাবাজী ও জায়গা দখল সংক্রান্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাতির প্রস্তুতির জন্য উক্ত ঘটনাস্থলে সমবেত হয়েছিল। চট্টগ্রামের একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সাথে আসামীদের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া দ্বন্দ্ব রয়েছে মর্মে স্থানীয়ভাবে জানা যায়। আসামীদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্তে এক ও একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় পৃথক পৃথক ০৩ টি মামলা রজু করা হয়।
১। বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৩ (০৩)২৫ইং ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড।
২। বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৪ (০৩)২৫ইং ধারা-The Arms Act ১৮৭৮ এর 19A।
৩। বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৫ (০৩) ২৫ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) এর ১০(ক)/৪১ রুজু করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট