1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা

সিদ্ধিরগঞ্জে তাঁতখানা এ্যাথলেটিক্স ক্লাবের উদ্যোগে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

  • সময় রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৭১৩ পঠিত

শনিবার ০৯ মার্চ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড তাঁতখানা এ্যাথলেট্রিক্স ক্লাবের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সিজন (১) ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭১ বাংলাদেশ নিউজ পোর্টাল সম্পাদক নবী হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর জনাব রুহুল আমীন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ও তাঁতখানা স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি এস,এইচ,এম মাহাবুব আলম, সাধারন সম্পাদক ৮নং ওয়ার্ড আওয়ামি যুবলীগ আলমগীর হোসেন , সাবেক সভাপতি গোদনাইল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ কাজী অহিদ আলম, নাসিক ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন রিপন, সভাপতি জামিয়া ইসলামিয়া যাইনুল আবেদীন মাদ্রাসা হাজী মো শামীম হাসান, যুবলীগ নেতা নজরুল, যুবলীগ নেতা মুরাদ হোসেন প্রমুখ।
উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব রুহুল আমিন মোল্লা বলেন বর্তমান সময়ে যেখানে যুব সমাজ মাদক সহ বিভিন্ন ধরনের ঝামেলায় জড়িয়ে পড়ছে, ঠিক এসময় তাঁতখানা এ্যাথলেট্রিক্স ক্লাব জাতির পিতা বঙ্গবন্ধুর নামে এই খেলার আয়োজন করেছে তাতে করে অবশ্যই এই আয়োজক কমিটির সকলে প্রশংসার অধিকারী। এবং সকলের ভবিষ্যত সাফল্য কামনা করেন।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ব্লাক প্যান্থার ও স্কাই হকস্ ক্লাব।
উক্ত খেলায় ৬ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয় স্কাই হকস্ ক্লাব।
ম্যান অব দ্যা ফাইনাল তানভির ৫২(২৫) স্কাই হকস্ ক্লাব
প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হৃদয় স্কাই হকস্ ক্লাব
উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১৫,০০০ টাকা ও আকর্ষনীয় ট্রফি প্রদান করা হয়
রানার্স-আপ দলকে ৮,০০০ টাকা ও আকর্ষনীয় ট্রফি প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট