1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার

স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব

  • সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৮৯ পঠিত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি – মোহাম্মদ আবদুল আলী

৩ মে ২০২৬ যথাযোগ্য মর্যাদায় বিশ্ব গণমাধ্যম দিবস পালন করেছে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব। এ উপলক্ষে রোববার দুপুর ২টা ৩০ মিনিটে আগ্রাবাদে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আবু মুছা বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতাই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জের মধ্যেও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।”
সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার বলেন,
“গণমাধ্যম শুধু খবর পরিবেশন করে না, বরং সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করে। সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব।”

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি তারা আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে তথ্যের সঠিকতা যাচাই এবং ভুয়া খবর প্রতিরোধে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ ও নৈতিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে একটি যৌথ বাণীও প্রদান করা হয়। এতে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি এবং সত্য প্রকাশের মাধ্যমে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের পেশাগত সাফল্য ও নিরাপত্তা কামনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত যুব সংগঠক এম শহিদুল ইসলাম চৌধুরী দুলদুল।

এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাজী জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, কামাল উদ্দিন, এনামুল হক রাশেদী, তৌহিদুল ইসলাম, দিদারুল ইসলাম, আমিনুল ইসলাম, আবদুল হান্নান হীরা, আবুল খায়ের কাহার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট