1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

স্বৈরাচারী প্রশংসকরা এখন বেহেশতের টিকিট দিচ্ছে: মোস্তাক আহমেদ খাঁন

  • সময় শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩৪০ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

যারা স্বৈরাচারী হাসিনার প্রশংসা করতো, শেখ মুজিবের কবিতা পাঠ করতো তারা রাতারাতি পাল্টে গেছে। তারাই এখন বেহেশতের টিকিট দিচ্ছে। তারা সূর্য ওঠার সময় এক কথা, দুপুরে আরেক কথা, আর সূর্যাস্তে বা সন্ধ্যায় বলেন সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের ভূমিকা জন্মলগ্ন থেকেই বিতর্কিত—সব সময়ই তারা বিভ্রান্তি আর মতভেদের বীজ বপনে লিপ্ত বলে মন্তব্য করেছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন।

শুক্রবার রাতে বোয়ালখালী পৌরসভা ২নং ওয়ার্ডের উত্তর গোমদণ্ডী চৌধুরী বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা মনজুর হোসেনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর মাস্টারের সঞ্চালনায় আয়োজিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. ইউসুফ চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দীন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, মফিজুর রহমান, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম, রাসেল মনসুর, ফয়সাল, সাইফ রেজা, হারুন ড্রাইভার ও আরফাত।

শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি’ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট