1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক

২০২৩ সালের নবীন আইনজীবীদের সংবর্ধিত করেছে চট্টগ্রাম ল’ গ্র্যাজুয়েটস এসোসিয়েশন (সি.এল.জি.এ)।

  • সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৮৭৫ পঠিত

বাংলাদেশে আইনজীবীদের নিয়ন্ত্রণ ও সনদ প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলে বিগত ০৯/০৩/২০২৩ ইং তারিখে তালিকাভুক্ত হয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে সদস্য হিসেবে অনুমতি প্রাপ্ত বিজ্ঞ নবীন আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম ল’ গ্র্যাজুয়েটস এসোসিয়েশন (সি.এল.জি.এ)। সেই উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ৩১ শে জুলাই, সোমবার, সন্ধ্যা-৭টায়, চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে সংগঠনের সভাপতি এডভোকেট মাকসুদুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা ড.আজিজ আহমেদ ভূঞা, বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এ.এস.এম বজলুর রশিদ মিন্টু, চট্টগ্রাম জেলা জি.পি এড. নাজমুল আহসান খান,জেলা পি.পি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর পি.পি এড.আবদুর রশিদ, সি.এল.জি.এ’র প্রধান উপদেষ্টা ও স্পেশাল পি.পি এড.মেজবাহ উদ্দিন চৌধুরী। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন সি.এল.জি.এ’র সম্মানিত উপদেষ্টা এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, এড.জামাল উদ্দিন, এড.ওমর ফারুক শিবলী, এড.ফয়েজ উদ্দিন চৌধুরী, এড.মাসুদুল আলম বাবলু, এড.মাহাবুবুল আলম, স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম টিপু, সৈয়দ মাহমুদুর রহমান মামুন, নবীন আইনজীবী ড.মোশারফ হোসেন,এড.আলা উদ্দিন, এড.এমরান হোসেন প্রমুখ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঞা ২০০ জনের অধিক নবীন আইনজীবীর হাতে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন।

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট