1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শরীফ ওসমান হাদী

  • সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৯ পঠিত

 

এম এস শ্রাবণ মাহমুদঃ

​ দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও লড়াকু তরুণ নেতা শরীফ ওসমান হাদী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)২৫ খ্রিঃ রাতে সিঙ্গাপুরের বিশ্বখ্যাত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (SGH) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক শোকবার্তায় বলা হয়েছে- ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা এবং জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো মহান বিপ্লবী শরীফ ওসমান হাদীকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন। তিনি ছিলেন আমাদের সাহস ও অনুপ্রেরণা।
​সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এক প্রতিক্রিয়ায় বলেন, হাদী ভাইয়ের ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল এক গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার চাই এবং তাঁর অসমাপ্ত লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচার চলাকালে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ নির্দেশনায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।
কিন্তু মস্তিষ্কের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চিরবিদায় নেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও ছাত্র সমাজসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ দেশের বড় রাজনৈতিক দলগুলোও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট