1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত কবিতাঃ দৃষ্টির আড়াল -মোঃ এনিত ইসলাম (ইমন) চট্টগ্রাম জামেয়া এলামনাই এসোসিয়েশন’র অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার। আলহাজ আবুল কাসেম বাদশার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হুমকির চারদিন পর কালুরঘাট থেকে যুবদল নেতা অপহরণ ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) মেলার আমেজে নব সাজ মিয়ার হাট

চট্টগ্রামের চাক্তাই খালে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার, অভিযান চলছে

  • সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩২৮ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম চাক্তাই খালে সাঁতার কাটতে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনের খোঁজে এখনও অভিযান চলছে।

আজ বুধবার ভোর ৬টার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মো. আবদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। গতকাল তিন ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর তা বন্ধ রাখা হয়। পরে আজ বুধবার ভোর থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়।

জানা গেছে, চাক্তাই খালের মুখে নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে স্লুইস গেট বসাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। মঙ্গলবার বিকেলে জোয়ারের সময় স্লুইস গেটের বাইরে অংশে সাঁতার কাটছিল দুই শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই জোয়ারের টানে পানির পানির ঘূর্ণিতে ভেতর তলিয়ে যায় দুই শিশু। তবে শিশু দুটির পরিচয় নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। স্থানীয়রা শিশুটিকে না চিনলেও, একই বয়সী অন্য একজন বলছে তারা মূলত পথশিশু।

খবর পেয়ে বিকেল সোয়া পাঁচটা থেকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শিশুদের পরিচয় বের করতে কাজ শুরু করেছে পুলিশ।

বাকলিয়া থানার উপ–পরিদর্শক মোহাম্মদ জিয়া জানান, ধারণা করা হচ্ছে নিখোঁজ শিশু দুটি পথশিশু ছিল। তবে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চলতি বছর নগরীর খালে পড়ে এখন পর্যন্ত এক যুবক ও এক শিশু নিহত হয়েছে। নগরীর খোলা খাল-নালা এই মৃত্যুফাঁদ তৈরি করেছে বলে মন্তব্য এলাকার জনসাধারণের

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট