1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ার আমজুরহাটে পেঁয়াজবোঝাই ট্রাক খাদে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা। চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে আস্থার সংকট, পাথর নিক্ষেপ বন্ধে পদক্ষেপ জরুরি। চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় ২য় দিনেও তালা, আমানতকারীদের বিক্ষোভ দুবাইয়ে বোয়ালখালীর এক প্রবাসীর মৃত্যু স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব অভিযাত্রী পত্রিকার উদ্যোগে মে মাসের আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল, সম্পাদক তারেক। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে পটিয়ায় সচেতনতামূলক কর্মসূচি।

সাংবাদিক জুয়েল খন্দকারের বিরুদ্ধে কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্টিত

  • সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৪৬৩ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

সাংবাদিক জুয়েল খন্দকারের বিরুদ্ধে চট্টগ্রাম জালালাবাদ ২নং ওয়ার্ড এর কাউন্সিলের সাহেদ ইকবাল বাবুর মিথ্যা আইসিটি মামলা প্রত্যাহারের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৩ জুলাই) কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড দৈনিক সমাজকন্ঠ পত্রিকার অফিসে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সমাজকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক নেতা জসীম উদ্দিন চাষী’র সভাপতিত্বে
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন
মফস্বল সাংবাদিক নেতা ও সংগঠক সোহাগ আরেফিন, কুমিল্লা প্রেসক্লাবের সদস্য ও যমুনা টিভি, কুমিল্লা জেলার ব্যুরো চীফ রিপোর্টার খোকন চৌধুরী
মানবাধিকার সাংবাদিক সহায়তা সংস্থা (মাসাস)- এর চেয়ারম্যান মির্জা ফসিউদ্দিন আহম্মেদ আরও উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ উপজেলার বাংলাদেশ সাংবাদিক সমিতির তৌহিদুল ইসলাম, দৈনিক দেশবাংলা পত্রিকার রিপোর্টার যুবরাজ, দৈনিক সমাজকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার এ এইচ পারভেজ, কুমিল্লার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার শাখাওয়াত হোসেন, সাংবাদিক রানা, অপু, নাদিম প্রমুখ।

উক্ত প্রতিবাদ সভায় জুয়েল খন্দকার এর নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন
জুয়েল খন্দকার শুধু সাংবাদিক ই নয় সাংবাদিক সংগঠন এর নেতা হিসেবে সারা বাংলাদেশে পরিচিত, সাংবাদিকদের সুখে-দুঃখে মামলা হামলার শিকার হলে সর্বদা তিনি পাশে থেকেছেন।

তাছাড়া জুয়েল খন্দকার দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক দেশবাংলা পত্রিকার ডেস্ক ইনচার্জ, ও সাপ্তাহিক দেশপত্র পত্রিকার সিটি সম্পাদক হিসেবে কর্মরত রয়েছে অন্য পত্রিকায় কেন কাজ করতে যাবেন? সে নিজেই সাপ্তাহিক দেশপত্র
পত্রিকা সম্পাদনা করেন, তাহলে কোন উদ্দেশ্য বলে তাকে তথাকথিত সূর্যোদয় পত্রিকার রিপোর্টার বানিয়ে মামলা দায়ের করা হলো এই নিয়ে আমরা ক্ষোভ নিন্দা প্রকাশ করছি এবং অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহারের দাবী করে সঠিক তদন্তের মাধ্যমে কাউন্সিলর বাবুর নিঃশর্ত ক্ষমার দাবি জানান নেতারা অন্যথায় আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন সাংবাদিক সমাজ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট