1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অজানা স্থানে লুকিয়ে আছে জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যাকারী ইয়াসিন ও ফারুক পটিয়ার আলমগীর আলম এপেক্স বাংলাদেশের ‘বেস্ট প্রেসিডেন্ট’ নির্বাচিত। ২ লাখ টন এলএনজি’র বড় চালান নিয়ে চট্টগ্রামে আসছে ৩ জাহাজ এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় দোহাজারীতে লোকনাথ মন্দিরের দ্বার উন্মোচন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা চন্দনাইশে কানাইমাদারী প্রজ্ঞালোক কমপ্লেক্সে স্মৃতিসভা, গুণীজন সংবর্ধনা ও বৌদ্ধ সম্মেলনে জসীম উদ্দীন আহমেদ এমপি “প্রতিভা থেকে নেতৃত্বে: জাতীয় ট্যালেন্ট হান্ট কর্মসূচির পুনর্জাগরণে আগামীর বাংলাদেশ” শাওয়ালের ছয় রোযাঃ সারাবছর রোযা  রাখার সাওয়াব -মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন চকবাজারে ব্যবসায়ীর বাসায় গুলি ছুঁড়ে চাঁদাবাজি: র‍্যাবের হাতে মূল আসামি গ্রেফতার রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার

এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে বান্দরবান সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি হেবরন পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শীতার্ত পরিবারের মধ্যে কম্বল ও খাদ্য সামগ্রি বিতরণ।

  • সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

সেবা মাস উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর)আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে বান্দরবান সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি হেবরন পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রি বিতরন করা হয়েছে। উক্ত সেবা কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. মো: নুরুল আমিন চৌধুরী আরমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি-৩ এপে. কামাল পাশা, এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চার্টার প্রেসিডেন্ট & জেলা ৩ এর গভর্নর পদপ্রার্থী (২০২৫) এপে. সৈয়দ মিয়া হাসান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. মোজাম্মেল হক, উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব নীলাচলের পিপি নীলাধন তং, এপেক্স ক্লাব অব সাঙ্গুর এসভিপি পাপন বড়ুয়া, ২০২৫ সালের বান্দরবানের সভাপতি এপে. নিনি প্রু, এপেক্সিয়ান গোপিনাথ ত্রিপুরা সুমন, ক্রীড়াবিদ সাইদুল হক সৈকত প্রমূখ। প্রধান অতিথি জাতীয় সেবা পরিচালক মো: নুরুল আমিন চৌধুরী আরমান বলেন “সমাজের সকল শ্রেনির মানুষের কল্যানে এই ধরনের উদ্যোগ সকল ক্লাবের জন্য একটি দৃষ্টান্ত। সকল ধর্মের সকল গোত্রের তথা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার জন্য এপেক্স ক্লাব বান্দরবানকে ধন্যবাদ জানান এবং সুবিধা বঞ্চিত মানষের পাশে থাকার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান” জেলা -৩ এর গভর্নর পদপ্রার্থী (২০২৫) বলেন ” যেকোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। আজকে অসহায় অগ্নিদূর্গত ও শীতার্ত মানুষের পাশে যেভাবে সহযোগিতার হাত বাড়ানো হয়েছে, আগামীতেও এভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে।
চলতি বছরের Theme Inspire leadership এর জয় হোক।জয় হোক মানবতার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট