1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

সনজিত আচার্য্য’র স্মরণসভায় বক্তারা সনজিত আচার্য্য’র গান আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে

  • সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৮ পঠিত

চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী, সুরকার, সংগীত পরিচালক, নাট্যকার, গীতিকার সনজিত আচার্য্য’র স্মরণসভা ১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর চেরাগী পাহাড়স্থ সিআরএস টিভি কার্যালয়ে চট্টল সুরাঙ্গন’র আয়োজনে সংগঠনের সভাপতি শিল্পী মুক্তা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, নাট্যাভিনেতা এস এ রহিম, সংগীত শিল্পী কল্যাণী ঘোষ, মানবাধিকার সংগঠক জাফর ইকবাল, সংগীত শিল্পী হাসান জাহাঙ্গীর। দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তি মোঃ সেলিম নুর, সংগীত শিল্পী ইকবাল হায়দার, গীতা আচার্য্য, মিলন আচার্য্য, হাসনা জান্নাত মিকাত, আবৃত্তি শিল্পী শারমিন আক্তার লুবনা, সনজিত আচার্যে্যর কন্যা ঊর্মি আচার্য্য, রুমঝুমি আচার্য্য, শিল্পী প্রিয়া ভৌমিক, তাপস চৌধুরী, গীতিকার মাসুম খান, উত্তম কুমার আচার্য্য, রুমেন চৌধুরী, আসিফ ইকবাল, শিল্পী ইকবাল পিন্টু ও গীতিকার আবছার উদ্দিন অলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঠনের সাধারণ সম্পাদক আসিফ চৌধুরী। বক্তারা বলেন, চট্টগ্রামের আঞ্চলিক গানের সুরের সাম্পান মাঝি সনজিত আচার্য্য আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। তাঁর জনপ্রিয় গানগুলো এখনো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শুনা যায়। বক্তারা তাঁর লেখা গান, সুর গুলো যথাযথ সংরক্ষণের জন্য কতৃর্পক্ষের নিকট দাবি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট