1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

“হযরত আবুবকর সিদ্দিক (রাঃ)” -মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

  • সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫৫ পঠিত

“হযরত আবুবকর সিদ্দিক (রাঃ)”

-মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

আখেরি নবীর প্রথম সাহাবা আবুবকর সিদ্দিক (রাঃ)
বিশ্বাসে ত্যাগী মহাপুরুষ গ্রহণ করলেন সঠিক দিক।

হিযরত করলেন নবীর সাথে গভীর রাত্রি বেলা
নবীর হুকুম পালন করতে করেননি অবহেলা।

হিযরত কালে ‘গারে ছুরে’ ছিলেন নবীর সাথে
সাপের বিষে মলিন হলেও কষ্ট পায়নি তাতে।

আয়েশা সিদ্দিকাকে বিয়ে দিলেন দয়াল নবীর সাথে
বয়সের পার্থক্য অধিক হলেও আপত্তি ছিল না তাতে।

বিলিয়ে দিলেন সকল সম্পদ নবীর কদমতলে
সর্বশ্রেষ্ঠ দানকর্তা হলেন তিনি পূর্ণ ঈমান বলে।

নবী (সাঃ) মি’রাজে গেছেন করলেন তিনি বিশ্বাস
‘সিদ্দিক’ উপাধি লাভ করে পেলেন বেহেস্তের আশ্বাস।

জিহাদ করলেন ইসলাম তরে নবীর হাত ধরে
খিদমত করলেন সারাজীবন হৃদয় উজার করে।

খিলাফত লাভ করলেন তিনি দয়াল নবীর পরে
ইসলামের ত্রাণকর্তা হলেন তিনি ধর্মের ঝান্ডা ধরে।

মসজিদে নববীতে শুয়ে আছেন দয়াল নবীর পাশে
মুসলিম জাহানের প্রথম খলিফা আজও তারই কাছে।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট