1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

বোয়ালখালীতে খাজা গরীবে নেওয়াজের ওরশ শরীফ সম্পন্ন

  • সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৩০ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

পূর্ব গোমদন্ডী বুড়িপুকুর পাড়স্থ সিএনজি চালক, ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) স্মরণে আতায়ে রাসুল খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতী আজমীরী এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রেললাইন সংলগ্ন মাঠে খাজা গরীবে নেওয়াজ ভক্ত ও ওরশ কমিটির ব্যবস্থাপনায় সৈয়দ আজমের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মিজবাহ উদ্দীনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর বুড়া মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আব্দুল মোত্তালিব, প্রধান ওয়ায়েজ ছিলেন মুজাহীদ চৌধুরী পাড়া নতুন জামে মসজিদের খতিব হাফেজ কাজী মুহাম্মদ দিদারুল আলম আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন শায়ের মুহাম্মদ আলী আজগর সাজ্জাদ প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, আল্লাহর আউলিয়ারা শান্তির মাধ্যমে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাদের আদর্শ অনুসরণ করলে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব সৃষ্টি হবে।

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট