1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

গশ্চি শাহী দরবারে বার্ষিক ওরশ অনুষ্ঠিত

  • সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৪১৩ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুরস্থ গশ্চি গ্রামে অবস্থিত গশ্চি শাহী দরবার শরীফের আশেকে রাসূল, ফানাফিল্লাহ, অলিয়ে কামেল হযরত শাহসূফি ছৈয়দ মতিউর রহমান শাহ ওরফে মতি ফকির আল কাদেরী আল চিশতি আল আশরাফী (রহ.)-এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ গতকাল গশ্চি শাহী দরবার শরীফে অনুষ্ঠিত হয়।

ওরশ শরীফে কর্মসূচীর মধ্যে ছিল বাদে জোহর গোছল শরীফ, বাদে আসর খতমে গাউছিয়া শরীফ, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে এশা তবরুক বিতরণ, ছেমা মাহফিল ও পরবর্তীতে বাদে ফজর মিলাদ- কিয়াম ও আখেরী মোনাজাত।

উক্ত মহান আয়োজনে সভাপতিত্ব করেন হযরত মতিউর রহমান শাহ’র পুত্র হযরত মাওলানা ছৈয়দ আবদুল জব্বার আল মতিয়া ( রহ.) বড় শাহজাদা ছৈয়দ মোহাম্মদ ইউসূফ আল মতিয়া ( ম: জি : আ:)। ওরশ শরীফে মাহফিলে ছেমা পরিবেশন করেন বিশিষ্ট মরমী মোহাম্মদ হারুনুর রশীদ।
উপস্থিত ছিলেন মেঝ শাহজাদা এস এম ইউনুছ আল মতিয়া, ছোট শাহজাদা এস এম ইব্রাহীম আল মতিয়া প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে পরিশেষে মিলাদ, কিয়াম পরিচালনা করেন শায়ের হাফেজ মাওলানা ইরফানুল করিম ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট