1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ঈদ উপহারসামগ্রী বিতরণ

  • সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩১৩ পঠিত

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ রোজ শনিবার সকালে চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ডে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দুই টাকায় স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ।

বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের মহিলা সম্পাদিকা সামসুন নাহার সামু, দুই টাকায় স্কুলর শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মীম।

এই সময় শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন পোশাক, খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ কালে ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বলেন, আমাদের লক্ষ্য ছিল এই শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের জীবনে সুখের মুহূর্ত উপহার দেওয়া।

এই সময় ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিশুদের অভিভাবকরা বলেন, এই ধরনের সহযোগিতা আমাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। তাই এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে আশা ব‍্যক্ত করেন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট