1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩ বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বাবা- জোয়াইরিয়া বিনতে আজিজ

  • সময় সোমবার, ২১ জুন, ২০২১
  • ১১১৭ পঠিত

বাবা- জোয়াইরিয়া বিনতে আজিজ

বাবা, তুমি স্বর্গলোক
আমার পৃথিবীর জান্নাত,
আমি খুঁজে ফিরে যাই বারবার
কোন দরবারে মান্নাত!

তুমি ভাস্বর তুমি মায়া
তুমি চিরচেনা পথে
গুটি গুটি পায়ে ছায়া,
বাবা, তোমার লাল চুল-দাড়ি এখন
চামড়াও কুঁচকে গেছে!

অধরা স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দাও,
আমি প্রতিটি ক্ষণ কেবল হাহুতাশ করি
তুমি শান্তনা দাও।

আজকাল দূরত্ব বেড়ে গেছে
আঙুলের ডগা ধরে আর হাঁটি না
বড় হয়ে গেছে তোমার ছোট্ট মেয়েটা।
চায়ের কাপের তলানিতে আর চা রেখে ডেকে
বলো না, ”ধর, এগুলো খেয়ে ফেলো!”
শহরও বিশাল হয়ে গেছে,
পাথুরে সব; আর মাটি না!

লোভনীয় পটেটো চিপস্ আর কেনা হয়ে ওঠে নি,
এখন মেয়ে হাতে ধরে ভাত খেতে জানে,
তোমার বড় বড় আঙুলে এক লোকমা
মুখে পুরেই পেট ভরে যেতো।
আজকাল তা-ও খাওয়ার সময় কই!

তোমার পায়ে জোর কমে এলো
বয়েস হয়ে গেছে,
পায়ের রগ গুলোও হাহাকার করে বসে হঠাৎ।
বাতের ব্যথায় কষ্ট পাও।
তুমি ক্লান্ত বদনে এসে আমায় বলো,
“তোর মা কই!” এদিক ওদিক তাকাও না,
বড্ড ভালোবাসো আমার মা’কে,তাই না!
মন ভরে যায়, শুনে!
তুমি আমার স্বর্গলোক,
আসন্ন প্রভাত, দিন গুণে!

আমি বড্ড অপরাধী বাবা
ক্ষমা করে দিও,
তোমাতে শান্তি পাই হৃদয়ে
বহুদিন বাঁচিও!

লেখক:
শিক্ষার্থী, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট