1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস

আগে তৃণমূলের ‘পুনরুজ্জীবন’, পরে নগর আ.লীগের সম্মেলন – হানিফ

  • সময় সোমবার, ২১ জুন, ২০২১
  • ৭৬১ পঠিত

পলাশ সেন, মহানগর প্রতিনিধি:

আজ ২১শে জুন সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়
নেতৃবৃন্দের সাথে ২য় দিনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য,সম্পাদক ও সভাপতি বৃন্দের সাথে মত বিনিময় সভা চট্টগ্রাম মহা নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক শফিউল আলম নাদেল,বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সংসদীয় কমিটির সভাপতি ওয়াসেকা আয়েশা খান এম পি,বাংলাদেশ আওয়ামী উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম,কতোয়ালী থেকে নির্বাচিত সাংসদ শিক্ষা উপ মন্ত্রী ব্যারাষ্টার মহিবুল হাসান চৌধুরী নফেল,চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহামুদ হাসনী,বন ও পরিবেশ সম্পাদক মো: মসিউর রহমান চৌধুরী,সাবেক ছাত্র নেতা সালাউদ্দিন সেলু,মাহফুজুল হায়দার রোটন সহ নেতৃবৃন্দ। বৈঠকের একপর্যায়ে মাহবুবুল আলম হানিফ আলোচনা ও সাংগঠনিক সিদ্ধান্তের বিষয় অবহিত করেন। তিনি জানান, চট্টগ্রাম মহানগরীতে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে সাজানোর সিদ্ধান্ত হয়েছে। জুনের শেষ পর্যায়ে ও জুলাইয়ে করোনার প্রকোপ মাথাই রেখেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হবে। শোকের মাস আগস্টে সাংগঠনিকভাবে শোক কর্মসূচি পালন করা হবে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের ইউনিট পর্যায়ে সম্মেলন করে ওয়ার্ড সম্মেলনও শেষ করতে হবে। নভেম্বর শেষ করতে হবে থানা প্রর্যায়ের সম্মেলন। ‘ওয়ার্ড ও থানা সম্মেলন শেষ করার পরে মহানগর সম্মেলনের সকল প্রস্তুতি শেষ হলে, আমাদের দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একটা শিডিউল নিয়ে আমরা চট্টগ্রাম মহানগরে সম্মেলন করব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট