1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

পহেলা বৈশাখে পথচারীদের শরবত পান করালেন বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন

  • সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪৯৫ পঠিত

তোষাদ রায়হান:

বৈশাখের তপ্ত গরমে যখন মানুষ কাবু, ঠিক তখনই বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে চট্রগ্রাম শহরের পথচারী ও রাউজান মহামুনি পাহাড়তলী বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের মাঝে শরবত বিতরণ করার এক ব্যতিক্রমী ও মানবিক কার্যক্রমের উদ্দ্যোগ নিলো বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন।রোদের তীব্রতা উপেক্ষা করে সংগঠনের সদস্যরা চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পথচারীদের মাঝে এবং রাউজান থানাধীন মহামুনি পাহাড়তলী বৌদ্ধ বিহারে দায়ক-দায়িকাদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রমিত বড়ুয়া জনি বলেন বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। যেমন শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায় রোগীর জন্য অনুদান সংগ্রহ ও বন্টন, ধর্ম প্রচার ও প্রসারে সহায়তা, প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ বিতরণ সহ আরো বহুবিধ নিত্য-নতুন কার্যক্রম চলমান রাখেন তাদের সংগঠন।তিনি আরো বলেন,শরবত বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা প্রমাণ করতে চেয়েছি যে, মানবতা-ই হতে পারে যেকোনো উৎসবের প্রধান বার্তা।এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রমিত বড়ুয়া জনি, প্রতিষ্ঠাতা সহ সভাপতি শরন বড়ুয়া, দপ্তর সম্পাদক প্রিতম বড়ুয়া দিব্য, সহ সমাজ কল্যাণ সম্পাদক প্রান প্রিয় শুভ বড়ুয়া,সিনিয়র সদস্য রানা বড়ুয়া, সিনিয়র সদস্য রিটন বড়ুয়া, সিনিয়র সদস্য শুভ বড়ুয়া, সদস্য জয়ন্ত বড়ুয়া শাপলা, সদস্য শাওন বড়ুয়া, প্রচার প্রকাশনা সম্পাদক অভিজিৎ বড়ুয়া, সিনিয়র সদস্য প্রীতম চৌধুরী, সদস্য মিটুন বড়ুয়া, সদস্য পুস্পল বড়ুয়া, সদস্য জিতু বড়ুয়া, সদস্য দিপান্ত বড়ুয়া, সদস্য শুভ বড়ুয়া, সদস্য সুজয় বড়ুয়া, সদস্য দিগন্ত বড়ুয়া, সদস্য সুপ্রিয় বড়ুয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট