1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত 

বাইশারীতে শ্রমিক সংগঠনের ব্যতিক্রমী আয়োজন প্রীতি ফুটবল ম্যাচ: প্রাণবন্ত দিন

  • সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯৯৯ পঠিত

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নস্থ ৪ নং ওয়ার্ড করলিয়ামুরা বটতলী বাজার মাঠে একদিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন করলিয়ামুরা বটতলী বাজার শ্রমিক সংগঠনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এই আয়োজন ফুটবলপ্রেমী এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ সৃষ্টি করে।

শনিবার (১০ মে) বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে করলিয়ামুরা বটতলী বাজার ফুটবল একাদশ বনাম বৈদ্য পাড়া ফুটবল একাদশ। ম্যাচটি শুরু থেকেই উত্তেজনায় ভরপুর ছিল। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত করলিয়ামুরা ফুটবল একাদশ বৈদ্য পাড়া ফুটবল একাদশকে হারিয়ে ৩ গোলে জয়লাভ করে।

প্রীতি ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রনেতা মো. শহিদুল ইসলাম সোহেল বলেন, “এই ধরনের খেলাধুলার মাধ্যমে এলাকায় সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। আমি সবসময় এমন উদ্যোগের পাশে আছি।”

নাইক্ষ্যংছড়ি উপজেলা গণমাধ্যম কর্মী  সাংবাদিক আনোয়ার হোছাইন বলেন, “সাংবাদিক হিসেবে আমি বলব, এ ধরনের ইতিবাচক উদ্যোগ আরও ছড়িয়ে পড়া দরকার। মিডিয়া হিসেবে পাশে থাকব সবসময়।”

এ সময়, প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাইশারী ইউনিয়ন শাখার ৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সমাজ গঠনের হাতিয়ার। আয়োজকদের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।”

উল্লেখ্য, খেলাশেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো মাঠ জুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে, খেলাধুলা আজও মানুষের প্রাণের খোরাক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট