1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

দৈনিক প্রিয় সময় ও এসএনএন টিভির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৯৩ পঠিত

মোঃ কায়সার. চট্টগ্রাম প্রতিনিধি

সরকার অনুমোদিত দৈনিক প্রিয় সময় পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিদের অংশ গ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ মে চট্টগ্রামের আন্দরকিল্লায় পত্রিকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রিয় সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক,এসএনএন টিভির ভাইস চেয়ারম্যান, ও জাতীয় দৈনিক প্রথম সূর্যোদয়-এর বিভাগীয় প্রধান আকতার উদ্দিন রানা।

সভায় সভাপতিত্ব করেন চাটগাঁ টিভির ভাইস চেয়ারম্যান জিএম মাহবুব হোসেন এবং সঞ্চালনা করেন সাংবাদিক রতন বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রিয় সময়ের বার্তা সম্পাদক ও চাটগাঁ টিভির সিইও সাহেদুর রহমান মোরশেদ।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টার আব্দুস সালাম কাকলী, শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক স ম জিয়াউর রহমান।

বক্তারা বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। সংবাদ প্রচারের আগে তথ্য যাচাই, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ এবং পেশাগত নৈতিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি।”
তারা আরও বলেন, “বর্তমানে পাঠকের পাশাপাশি দর্শকের সংখ্যাও বাড়ছে, তাই ভিডিও কনটেন্টে পেশাদারিত্ব বজায় রাখা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা সময়ের দাবি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার মিলন বৈদ্য শুভ, সঞ্জয় বড়ুয়া, সাতকানিয়া প্রতিনিধি আব্বাস উদ্দিন ইকবাল, সীতাকুণ্ড প্রতিনিধি আতিকুর রহমান রিয়াজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর কাসেম, হাটহাজারী প্রতিনিধি অন্জন লাল মহাজন সহ বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধিবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট