1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হজ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৮৮ পঠিত

নিজস্ব প্রতিবেদক:

দেশের ঐতিহ্যবাহী হাজী সেবা প্রতিষ্ঠান বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ কাফেলা এ বছরের হাজী সাহেবানদের এক হজ পুনর্মিলনী বিশিষ্ট ব্যবসায়ী নিজামুল হক সোহেলের সার্বিক ব্যবস্থাপনায় চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক.ম. আবদুল কাদেরের সভাপতিত্বে ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ.ম কাজী মুহাম্মদ হারুন উর রশীদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

হজ্ব পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ ট্যুরস এন্ড ট্রাভেলস’র চেয়ারম্যান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা পেশ করেন আইআইইউসি-এর সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক,আইআইইউসি-এর ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড.বি.এম.মফিজুর রহমান আল-আজহারি,চবি সাবেক প্রফেসর ড. এম. এ. গফুর, ওআর নিজাম রোড আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা সলিমুল্লাহ হাবিবি,পার্কভিউ হাসপাতালের এমডি ডা. এ টি এম রেজাউল করিম,সাবেক শোলক বহরের কাউন্সিলর অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান হেলালী,আইনবিদ ও হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর মহাসচিব এডভোকেট জিয়া হাবিব আহসান, রেনকনের সিইও শাহরিয়ার রিমন, ব্যাংকার মুজিবুল কাদের,চবি সাবেক ডিন প্রফেসর মনসুর উদ্দিন,চবি প্রফেসর ড. সাইফুল ইসলাম, বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল উদ্দিন, চমক হাসপাতালে প্রফেসর ডা. হারুন উর রশীদ,চবি আরবি বিভাগের প্রফেসর ড.শফিউল্লাহ কুতুবী,হজ্জে বাইতুল্লার মোয়াল্লেম মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ প্রমুখ।

এতে কাফেলার চেয়ারম্যান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বলেন, হাজীগণ কঠোর শৃংখলা, ধৈর্য্য, নিয়মানুবর্তিতা এবং শারীরিক ও মানসিক একাগ্রতার মাধ্যমে হজের ইবাদত সম্পন্ন করে থাকেন। হাজীগণ হজব্রত পালনের মাধ্যমে যেমন আল্লাহপাক নির্ধারিত একটি ফরজ ইবাদত সম্পন্ন করেন; অন্যদিকে হজের সফরে আচার আচরণের মধ্য দিয়ে নিজ দেশের সামাজিক উৎকর্ষতাকেও তুলে ধরতে পারেন। কোন অবস্থাতেই ইবাদতের মগ্ন পরিবেশ যাতে ক্ষুন্ন না হয় সেদিকে খুবই সর্তক থাকতে হবে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট