1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

কবি ও লেখক মোহাম্মদ ইমাদ উদ্দিনকে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি পুরস্কার প্রদান

  • সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৪১৪ পঠিত

চট্টগ্রাম, ১১ জুলাই ২০২৫:
বাংলা ভাষা ও সাহিত্য সাধনায়, লেখা লেখি ও গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য কবি, প্রাবন্ধিক ও গবেষক মোহাম্মদ ইমাদ উদ্দিনকে “ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি পুরস্কার ২০২৫” প্রদান করা হয়েছে। আজ বিকেলে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা তার হাতে তুলে দেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ( সিএইচআরসি )’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সভাপতি বিশিষ্ট ইতিহাসবিদ সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন। গত সপ্তাহে চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ভাষাবিজ্ঞানী, জ্ঞানতাপস ও বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্ (রাহ.)-এর স্মরণে বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের ষোড়শ জাতীয় সেমিনার ২০২৫ । অনুষ্ঠানে দেশের খ্যাতনামা গবেষক, লেখক ও ইতিহাসবিদগণ অংশগ্রহণ করেন। সেমিনারে চারজন বিশিষ্ট ব্যক্তিকে শহীদুল্লাহ্ স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়। বিশেষ কারণে মোহাম্মদ ইমাদ উদ্দিন সেমিনারে উপস্থিত থাকতে না পারলেও আজ আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার ও সম্মানপত্র তুলে দেওয়া হয়। চন্দনাইশের কৃতীসন্তান মোহাম্মদ ইমাদ উদ্দিন বর্তমানে একজন তরুণ ব্যাংকার ও উন্নয়ন সংগঠক হিসেবে সুপরিচিত। তিনি বিশ্ববরেণ্য শিক্ষাবিদ ও মুহাদ্দিস, ঢাকা ও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস অধ্যাপক আল্লামা ফখরুদ্দিন (রাহ.)-এর কনিষ্ঠ সন্তান। তাঁর সাহিত্যচর্চা ও গবেষণা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইমাদ উদ্দিন জানান, “এই পুরস্কার আমার সাহিত্য সাধনার অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি কৃতজ্ঞ ইতিহাস চর্চা পরিষদের প্রতি, যারা আমাকে এই সম্মাননায় ভূষিত করেছেন।” বাংলাদেশের সাহিত্য ও ইতিহাস চর্চায় তরুণ প্রজন্মের এমন সক্রিয় ভূমিকা প্রশংসিত হচ্ছে সর্বত্র।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট