1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

প্রবাসের বুকে সাংবাদিকতা জয়ের নায়ক ফিরোজ, নিজ এলাকায় বীরের সম্মান

  • সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৮৪ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

প্রবাসে সাহস, সততা আর কলমের শাণিত শক্তিতে সাংবাদিকতা জয়ের পথে দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ ফিরোজ। সৌদি আরবে কর্মরত এই প্রবাসী সাংবাদিক শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নন—তিনি হয়ে উঠেছেন প্রবাসী সাংবাদিকদের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। তারই স্বীকৃতি হিসেবে নিজ এলাকা রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় ফিরলে বরণ করা হয় বীরোচিত সংবর্ধনায়।

মোহাম্মদ ফিরোজ বর্তমানে দৈনিক সকালের সময়-এর স্টাফ রিপোর্টার ও নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের সৌদি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

গতকাল ২২ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা জিয়া মার্কেট প্রাঙ্গণে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় এলাকা যেন এক গর্বিত মুহূর্তের সাক্ষী হয়ে উঠে।

উপস্থিত ছিলেন—বিএনপি নেতা ডা. নুরুল হক, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. পারভেজ, সাবেক সহ-সভাপতি মো. ফরিদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী নাজিম উদ্দিন, সদস্য মোজাম্মেল হক মানিক, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন, নেছারুল হক, অজিত, নাছির উদ্দিন, রেজাউল করিম, তারেক, জিসান, রিদুয়ান, সাইফুল, নাজিম উদ্দিন, হাবিবুল্লাহ, জাফরসহ প্রমুখ।

বক্তারা বলেন—মোহাম্মদ ফিরোজ প্রবাসের কঠিন বাস্তবতায়ও সাংবাদিকদের পেশাগত অধিকার ও বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর মতো সাংবাদিকরা জাতির সম্পদ।”

“সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ ফিরোজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট