1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

প্রফেসর ড. আবদুল করিমের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত উপমহাদেশের প্রাচীন বাংলার ইতিহাস রচনায় ড. করিম কালজয়ী

  • সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৯২ পঠিত

বাংলাদেশের খ্যাতিমান ইতিহাসবিদ, প্রফেসর ড. আবদুল করিমের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৪ জুলাই ২০২৫ মুসলমান ইতিহাস সমিতি ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উদ্যোগে চট্টগ্রাম নগরীর খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে মিলাদ মাহফিল, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। মুসলমান ইতিহাস সমিতির প্রতিষ্ঠাতা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের সভাপতিত্বে এই মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট লেখক গবেষক এসএম ওসমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবীবুর রহমান পারভেজ, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মিথুন দে, জাবেদ নজরুল, সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন মানিক, ওমর ফারুক, দেওয়ান আজিজ, সৈকত বড়ুয়া প্রমূখ। সভায় বক্তারা বলেছেন, প্রফেসর ড. আবদুল করিম বাংলা ও মুসলিম ইতিহাস, উপমহাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং সুফি দর্শন লিখে হয়েছেন কালজয়ী গবেষক। তাঁর গবেষণার প্রসারিত ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে- বাংলার ইতিহাস, ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন, ঢাকাই মসলিনের ঐতিহ্য, চট্টগ্রামে ইসলামের বিকাশ, হযরত শাহ্ আমানত (রহ.) ও মোল্লা মিসকিন শাহ্ (রহ.)-এর জীবনকথা, এবং বাংলার সুফি সমাজ। বক্তারা আরো বলেছেন, উপমহাদেশের প্রাচীন বাংলার ইতিহাস রচনায় ড. আবদুল করিম কালজয়ী। প্রফেসর ড. আবদুল করিম শুধু ইতিহাসবিদ ছিলেন না, তিনি ছিলেন এদেশের ঐতিহ্য-সন্ধানী এক চেতনাসম্পন্ন গবেষক। তাঁর লেখনী নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও বুঝতে অনুপ্রাণিত করে। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট