1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

সফলভাবে সম্পন্ন হলো আমীরে জামায়াতের ওপেন হার্ট সার্জারি

  • সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৩৯ পঠিত

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে এই জটিল অস্ত্রোপচার হয়।

অপারেশনের পর সাংবাদিকদের ব্রিফ করেন অপারেশন পরিচালনাকারী দলের প্রধান, বিশিষ্ট হৃদরোগ সার্জন ডা. জাহাঙ্গীর কবির। তিনি জানান “আলহামদুলিল্লাহ, সবকিছু অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপারেশনটি সম্পন্ন করি। এটি সঠিক সময়েই করা হয়েছে। আশা করছি, কয়েক দিনের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।”

চিকিৎসকদের তথ্যমতে, আগামী তিনদিন তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) থাকবেন। এরপর অবস্থার উন্নতি হলে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে। সবকিছু স্বাভাবিক থাকলে এক সপ্তাহের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।

এদিকে, দেশ-বিদেশে বসবাসরত জামায়াতপন্থী সহানুভূতিশীল ও শুভানুধ্যায়ীরা আমীরের সুস্থতার জন্য দোয়া করে যাচ্ছেন। দলের পক্ষ থেকেও আমীরে জামায়াতের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “মহান আল্লাহর রহমত এবং দেশবাসীর দোয়ার বদৌলতেই আমাদের প্রিয় আমীরের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। দোয়া করি, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দ্বীনের কাজে ফিরিয়ে আনেন।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট