1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হাজীদের বার্ষিক পুনর্মিলনী ও ফরম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৬৩ পঠিত

নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী হাজী সেবা প্রতিষ্ঠান বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ কাফেলা এ বছরের হাজী সাহেবানদের বার্ষিক হজ পুনর্মিলনী ও ২০২৬ সালের ফরম বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক.ম. আবদুল কাদেরের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ.ম কাজী মুহাম্মদ হারুন উর রশীদ’র সঞ্চালনায় ২২ আগস্ট জিইসি কনভেনশন সেন্টারে বিকাল ৭.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

বার্ষিক হজ পুনর্মিলনী ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আলহাজ ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, হজ্জে বাইতুল্লাহ কাফেলা ১৯৯৮ মসাল থেকে হাজীদের সেবা দিয়ে আসছে। এ কাফেলায় রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এডভোকেট,ব্যাংকার ও আলেম-ওলামার সমন্বয় এবং কাফেলার স্লোগান হলো শিরকমুক্ত ঈমান বিদাআত মুক্ত ইবাদত।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ’র প্রধান খাদেম ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। তিনি বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ কাফেলা হজ্জের সামগ্রিক কার্যক্রম সৌদি আরবে সুচারুরূপে সম্পন্ন করেন বিধায় বাংলাদেশের সুনাম ও সুখ্যাতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়াও এই কাফেলা বিগত দুই যুগেরও বেশি সময় ধরে প্রতি বছর হজ পুনর্মিলনী অনুষ্ঠান করে থাকে। যাতে মক্কা -মদিনা আরাফাতের এ বন্ধনকে জোরদার রাখা যায়। দেশের শীর্ষস্থানীয় সআলেম-ওলামাদের একটি টিম হজের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করার কারণে নির্ভুলভাবে হজ্বের কার্যক্রম সম্পন্ন করা যায়।

সহজ্ব প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা পেশ করেন আইআইইউসি-এর ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড.বি.এম.মফিজুর রহমান আল-আজহারি, চবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর ড. এম. এ. গফুর, ওআর নিজাম রোড আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা সলিমুল্লাহ হাবিবি,হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর মহাসচিব এডভোকেট জিয়া হাবিব আহসান, বিসমিল্লাহ কার সেন্টারের পরিচালক মোহাম্মদ জুবায়ের সাদেক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক প্রফেসর ড. মুহিবুল্লাহ সিদ্দিকী, চমেক হাসপাতালের মানসিক রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শফিউল হাসান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড.শফিউল্লাহ কুতুবী প্রমুখ।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আইআইইউসি-এর ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড.বি.এম.মফিজুর রহমান আল-আজহারি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট