1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

সময় উপযোগী জীবনমান ও দিনকাল: শ ম দেলোয়ার জাহান

  • সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৭ পঠিত

মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ

সময় উপযোগী জীবনে প্রতিটি সময় সবসময় বেদনাদায়ক হয়। এর কারণ খুঁজতে গিয়ে কিছু রাগ অভিমানকে প্রাধান্য দেই। মানুষ নিতান্তই প্রকৃতির মায়ায় প্রেমে পড়ে। জীবনে বাঁচার জন্য সংগ্রাম করে, ত্যাগ স্বীকার করে, কষ্ট করে, পরিশ্রম করে, আরাম-আয়েশ করে এবং কি আরো কতো কিছু করে। জীবন নামের দিনকাল আমরা দিনাতিপাত করি তা অনুভব করতে পারি না। কেননা প্রতিটি জীবন চায় সুস্থ, সুন্দরভাবে বসবাস করতে। কেউবা হয় ধনী, কেউবা হয় দরিদ্র। কেউবা হয় অর্থ বিত্তশালী, কেউবা হয় সোনার খনি। আসলে জীবন সবসময় থেমে থাকে না। সময়ের ক্রান্তিকালে মানব জীবন তিনটি বিষয়টি বেশিরভাগ কেয়ার করে। প্রথমত: জন্ম হয়েছে কিন্তু জন্মগ্রহণ কিভাবে হলো মানব বুঝে নাই। দ্বিতীয়ত: বিয়ে কি জিনিষ এটা মানব জীবন সঠিক পন্থা বুঝে না। তৃতীয়ত: মৃত্যু কখন কিভাবে কোন সময়ে হবে বুঝতে পারে না। এর পিছনে কি কারণ আছে তা মহান সৃষ্টিকর্তাই ভালো জানে। পৃথিবীর প্রত্যেকটি কাজকর্ম নিয়ে মানব জীবন অতিবাহিত করে থাকে। কিছু কিছু বিষয় জানা ও দেখা যায় যে, কম বয়সী মানব জাতি বেশির ভাগ নিজেদেরকে স্থির করতে পারে না। এটার কারণ আছে। সময়ে সময়ে আমাদের সমাজে চারপাশে শিক্ষা, সংস্কৃতির অভাব আছে। দরিদ্র হারে বসবাস করে অর্ধাহারে, অনাহারে দিনকাল কাটায়। ভালোভাবে স্বাচ্ছন্দ্যবোধ জীবন যাপন করবে তা সহজে কেউ করতে পারে এবং কি করতেও পারে না। তার কারণ, একটাই অর্থ নেই বললেই চলে। অর্থই মানব জীবনের পরম বন্ধুও বটে। গণহারে আমাদের সমাজে যে সকল মানব সৃষ্টি হয় তা খুব কম বয়সী দরিদ্র ঘরে জন্ম হয়। তার পিছনে কারণ, দরিদ্র সমাজে বোঝা হয়ে দাঁড়িয়েছে। কেননা, পিতা-মাতা তার সন্তানকে চায় সবসময় ভালো থাকুক। ভালো থাকবে কিভাবে? দরিদ্র ঘরে জন্মগ্রহণ হয়ে অভাব অনটনে দিনকাল কষ্টে, বেদনায় কাটায়। যার ফলে জীবন চালাতে তাদের কষ্ট হয়ে যায়। অনেক মানব জীবন অভাব অনটনে ঋণগ্রস্থ হয়ে অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয়। যেহেতু, জীবনে বাঁচতে হলে তাঁর প্রচুর অর্থের প্রয়োজন আছে। সেই অর্থ তার নাই। সে পাবে কোথায়? সমাজ, দেশ, জাতি তথা প্রশাসন যদি পাশে দাঁড়ায় বা উদ্যোগ নেয় তাহলে সম্ভব। সম্ভবকে অনেক মানব অসম্ভব মনে করে, দেশের জন্য বোঝা মনে করে। এগুলো কৃষ্টি, কালচারগুলো সবিনয়ে যদি কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয় তাহলে সকল সমস্যা সম্ভব। সাম্প্রতিক কালে জীবন যাপন প্রতিটি মানবের জন্য সহিষ্ণু হয়। হিতাহিত জ্ঞান থাকতে পারে তবে জীবন চালানো কঠোর হয়ে যায়। জীবনের জয়গান কখন শুনবে মানবজাতি? মানবজাতি দরিদ্র হয়ে জীবনের জয়গান শুনতে পারবে না। সঠিক পন্থা অবলম্বন করে সঠিক দিক নির্দেশনা প্রণয়ন করে সমস্যা সমাধান করা সম্ভব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট