1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

সহকারী জজ না হয়ে রাবির শিক্ষক হলেন লালমনিরহাটের ফাইকা তাহজীবা

  • সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ পঠিত

 

মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধানঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে রবিবার (১৪ সেপ্টেম্বর) যোগদান করেছেন আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা ফাইকা তাহজীবা। এর আগে তিনি ১৭তম সহকারী জজ পরীক্ষায় সপ্তম হয়েছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ফাইকা তাহজীবা স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি স্নাতক (সম্মান) পরীক্ষায় ৩.৮৩ ও স্নাতকোত্তরে ৩.৮২ জিপিএ পান। এর আগে রাজশাহী কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল থেকে এসএসসি এবং প্রাথমিক পাশ করেন। তিনি রাজশাহীর প্যারামাউন্ট কিন্ডারগার্টেন এবং জাপানে প্রি-প্রাইমারিতেও পড়াশুনা করেছেন।

ফাইকার পিতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম এবং মা সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.ওয়ারদাতুল আকমাম। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার হিরামানিক গ্রামে।
ফাইকা শুধু লালমনিরহাট নয় সে রংপুর বিভাগ তথা বাংলাদেশের গর্ব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট