1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

সাজেক থেকে ফেরার পথে জীপ খাদে পরে পিংকি নামে এক শিক্ষার্থীর মৃত্যু

  • সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৬ পঠিত

‎বাঘাইছড়ি প্রতিনিধি

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়া এলাকায় জীপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পিংকি নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ পর্যটক মারাত্মক ভাবে আহত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক।

‎বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে এই দূর্ঘটনা ঘটে । আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়।

‎খবর পেয়ে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।পর্যটকদের অভিযোগ ফিটনেস বিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে বারবার সাজেকে দূর্ঘটনা ঘটে এসব ক্ষতিয়ে দেখে ব্যাবস্থা নেয়ার দাবী করেন।

‎সাজেক থানার ওসি কানন সরকার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তৎক্ষনাৎ সবার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

‎বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজানা জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল সকালে সাজেক থেকে ফেরার পথে হাউসপাড়া এলাকায় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। গাড়িটিতে মোট ১২ জন শিক্ষার্থী ছিলো এবং ঘটনাস্থলেই রুবিনা আফসানা পিংকি নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট