1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

এপেক্স ক্লাব অব পটিয়ার ১১০তম ডিনার মিটিং ও জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসানের জন্মদিন উদযাপন

  • সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৫ পঠিত

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার ১১০তম ডিনার মিটিং এবং এপেক্স বাংলাদেশ-এর ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানের জন্মদিন গত ২০ সেপ্টেম্বর পটিয়ার খুশবু ডাইন রেস্টুরেন্টে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলমের সভাপতিত্বে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি (এনইএস) এপেক্সিয়ান মো. লিয়াকত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মুহাম্মদ জসিম উদ্দিন, ডিস্ট্রিক্ট ৩-এর এডিটর এপেক্সিয়ান মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, ট্রেজারার মোরশেদ রেজা, এপেক্সিয়ান শফিকুল আলম বশর, ফ্লোর মেম্বার প্রভাষক ফারুক আহমেদ রাজু, নাফিজ করিম চৌধুরী, মোহাম্মদ রুবেল, আলী কদর জীবন এবং ঋতু আকতারসহ অন্যান্যরা।
​বক্তারা তাঁদের বক্তব্যে এপেক্স ক্লাব অব পটিয়ার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, “এপেক্স ক্লাব অব পটিয়া তার জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।” বক্তারা আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে আরও বেশি সেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এপেক্স বাংলাদেশ-এর সুনাম বৃদ্ধিতে পটিয়া ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে।
​সভাপতির বক্তব্যে এপেক্সিয়ান আলমগীর আলম আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য সাধারণ সভাসহ (এজিএম) সংগঠনের সকল কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
​ডিনার মিটিং শেষে কেক কেটে এবং নানা আয়োজনের মধ্য দিয়ে এপেক্স বাংলাদেশ-এর ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর ও পটিয়া ক্লাবের ফাউন্ডার ও চার্টার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানের জন্মদিন উদযাপন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট