1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক ও ঐতিহাসিক উত্তরাধিকারের ধারক জিয়া স্মৃতি জাদুঘরঃ কালচারাল হেরিটেজ ঘোষণা সময়ের দাবি -মহিউদ্দীন কাদের বৃষ্টিভেজা রাস্তায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আনসার সদস্য সরোয়ার। আলা হযরত: জ্ঞানে বিরল ও নিখাঁদ নবীপ্রেমে অবিস্মরণীয় ব্যক্তিত্ব  -আতিয়া নুর আফরা পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি

রাউজানের পশ্চিম গুজরায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ পঠিত

 

মোঃ কায়সার (চট্টগ্রাম প্রতিনিধি)

ঘোর আঁধারে আলোকবর্তিকা খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.) : মোর্শেদে আজম (মা.জি.আ.)

যে যুগের ভ য়া ব হ তা যত বেশি সে যুগে তত বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন হাদী বা পথ প্রদর্শক মহান আল্লাহপাক অনুগ্রহ করে প্রেরণ করেন। আইয়্যামে জাহেলিয়তের অন্ধকার যুগে প্রিয় রাসূল (দ.) এর আগমনে সমস্ত পৃথিবী আলোকিত হয়। নবীজিকে অনুসরণ ও অনুকরণের মধ্য দিয়ে যে সকল মহামনীষীগণ ইতিহাসের পাতায় স্মরণীয় হয়েছেন তাদের মধ্যে খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) অপরিসীম মর্যাদায় সমাসীন। যিনি নব্য জাহেলিয়ত যুগে এসে মানুষকে এমনভাবে আল্লাহ ও রাসূল (দ.) এর পথে এনেছেন যা স্মরণকালের মধ্যে অনবদ্য ও অনন্য। আধুনিকতার জোয়ারে গা ভাসিয়ে যুব সম্প্রদায় যখন চ র ম অ ব ক্ষ য়ে র অ ন্ধ কা রে তলিয়ে যাচ্ছিলো ঠিক তখনই হযরত গাউছুল আজম (রা.) গাউছিয়তের কণ্ঠে ঘোষণা দিলেন- “হে যুবক! নামাজ পড়, রোজা রাখ, নবী করিম (দ.) এর উপর দরূদ পড়, মাতৃভূমি শান্ত কর”। এ আহবানে সাড়া দিয়ে যুবকেরা আল্লাহ ও রাসূল (দ.) এর পথে এমনভাবে অগ্রসর হয়েছে যা জ্ঞানীদের জন্য ভাববার বিষয়, চিন্তাশীলদের জন্য সুচিন্তার বিষয়। গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায়, মোরাকাবা, জিকিরে জলি, দৈনিক এগারোশত এগারোবার দরূদ শরীফ আদায়সহ ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের অনুশীলনে জীবন গঠিত হচ্ছে নিখুঁত নবীপ্রেম ও গভীর তাকওয়ায়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদে আসর হতে চট্টগ্রাম রাউজান মগদাই বাজারস্থ ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৪ নং মগদাই ও রূপচাঁন্দ নগর শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে ধর্মপ্রান মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান মেহমানের বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং গুজরা ইউপি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ নুরুল হক ও গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ আলাউদ্দীন।

বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল ও মাওলানা মুহাম্মদ সায়েম।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট