1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

সউফো রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইন রেসিপি কনটেস্টে বিজয়ী হলেন যাঁ

  • সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৭৩ পঠিত

মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক

সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত সউফো রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইনে যেসকল রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) রন্ধন রেসিপি লেখা জমা দিয়েছেন, তাদের রন্ধন রেসিপি লেখা জমার উপর ভিত্তি করে গতকাল ১৩ অক্টোবর ২০২৫ খ্রি. রোজ সোমবার রাত ০৮:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যাঁরা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে নির্বাচিত হয়েছেন তাদের তালিকা নিম্নরুপ:

১ম স্থান : ফারহানা খানম বুবলী
২য় স্থান : রুবিনা মাজিদ
৩য় স্থান : রাজিয়া সুলতানা

সউফো রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইন রেসিপি কনটেস্টে ৭৪ (চুয়াত্তর) জন রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দের রন্ধন রেসিপি লেখা জমা হয়েছে। সকল লেখিকাদের রন্ধন রেসিপি লেখা অসাধারণ হয়েছে। তার মাঝে ৭৪ (চুয়াত্তর) জনের রেসিপি যাচাই-বাছাই করে সেরা ১০ (দশ) জনের রেসিপি নির্বাচন করা হয়। ১০ (দশ) জনের রেসিপি ১০ (দশ) দিন পোস্টের মাধ্যমে সর্বোচ্চ লাইক, কমেন্ট এবং শেয়ারের মান নির্ণয় করে ১ম, ২য় ও ৩য় স্থান নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই প্রসঙ্গে সউফো জুরি বোর্ডের আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা সকল রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দের রন্ধন রেসিপি লেখা পাঠ করে, চুলচেরা বিচার বিশ্লেষণ এবং যাচাই-বাছাই করে এই ৩ (তিন) জন রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) কে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী হিসেবে চূড়ান্ত নির্বাচন করা হয়। এই নির্বাচন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী নির্বাচনের জন্য উপযুক্ত রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষার মান উন্নয়ন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মান উন্নয়ন, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দের রন্ধন রেসিপি লেখা নিয়ে সউফো রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইন রেসিপি কনটেস্ট নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট