1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

নোয়াপাড়া কল্পতরু সংঘের উদ্যোগে সর্বজনীন ষোড়শ প্রহরব্যাপী রাস মহোৎসব উদযাপন

  • সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫০০ পঠিত

দক্ষিণ রাউজান নোয়াপাড়া কল্পতরু সংঘের উদ্যোগে সর্বজনীন ধর্মীয় সংগীতানুষ্ঠান, লীলাকীর্ত্তন ও ষোড়শ প্রহরব্যাপী রাস মহোৎসব ২০২৫।

৪, ৫ ও ৬ নভেম্বর তিনদিনব্যাপী এ মহোৎসবে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠান মালার মধ্যে ছিল মাঙ্গলিক শঙ্খধ্বনি, উষা কীর্ত্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী মন্দিরে রাজভোগ নিবেদন, গীতি আলেখ্য “নব চেতনা” সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীশ্রী গঙ্গা আবাহন, শুভ অধিবাস কীর্ত্তন, মহাপ্রসাদ ও অন্নপ্রসাদ বিতরণ।

গীতি আলেখ্য “নব চেতনা” পরিবেশনায় অংশগ্রহণ করেন কল্পতরু সাংস্কৃতিক ফোরামের শিল্পীবৃন্দ।
শুভ অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন বৈষ্ণব শ্রী জিকু কৃষ্ণ দাস ও তাঁর দল। শুভ অধিবাসে পৌরহিত্য করেন বৈষ্ণব প্রর্বর শ্রী বাবলা চক্রবর্তী ও বৈষ্ণব প্রর্বর শ্রী সুমন ভট্টাচার্য।

এতে উপস্থিত ছিলেন রাস মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুমন দাশ, সাধারণ সম্পাদক শ্রী সুজন শীল, অর্থ সম্পাদক শ্রী অভি চৌধুরী, সহ সভাপতি মিলন শীল, রুপন মজুমদার, রাজেশ শীল, সহ সাধারণ সম্পাদক শুভ চক্রবর্তী, পলাশ শীল, সহ অর্থ সম্পাদক সুজন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রকাশ নন্দী, রুবেল শীল, রবাট রায়, সাংস্কৃতিক সম্পাদক রানা চৌধুরী ও আকাশ নন্দী, অঞ্জন দাশ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট