1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

১৭তম বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫ আগামী ৬ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে

  • সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৩ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে সংগঠনের ১৭ তম বর্ষপূর্তি এবং “প্রয়াস অ্যাওয়ার্ড” ২০২৫ আগামী ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি থাকবেন ইঞ্জিনিয়ারস্ ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। মূখ্য আলোচক থাকবেন মাল্টি প্রজেক্ট ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড বাংলাদেশের চেয়ারম্যান প্রকৌশলী মোমিনুল হক। “বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড” অনুষ্ঠান উদ্বোধন করবেন দেশসেরা রন্ধনশিল্পী সাভিনা ইকরাম সিরাজী। সম্মানিত অতিথি থাকবেন প্রয়াস উপদেষ্টাবৃন্দ। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ১৭তম বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫ এর চেয়ারম্যান লায়ন হুমায়ূন কবির, কো-চেয়ারম্যান ডা: এম.ওয়াই এফ পারভেজ, সদস্য সচিব সারিস্ত বিন্তে নূর, প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, বর্তমান সভাপতি মো: কিবরিয়া হোসাইন বাপপী, সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক খান আসিফ ও প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রাজীব। উল্লেখ্য বর্ষপূর্তি অনুষ্ঠানে দেশসেরা ৫ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট