1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

নারী দিবসে সফল নারী উদ্যোক্তা বিলকিস সুলতানাকে সম্মাননা প্রদান

  • সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে আজ উপজেলার নারী উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন সফল নারী উদ্যোক্তা ও তাজ বিউটি পার্লারের স্বত্বাধিকারী মোছাম্মদ বিলকিস সুলতানা।

সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘র‍্যালি, আলোচনা সভা ও আদর্শ নারী পুরস্কার ২০২৫’–শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিলকিস সুলতানার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, খাদ্য কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও সৌন্দর্যচর্চা খাতে দক্ষতা উন্নয়নে বিলকিস সুলতানার ভূমিকা প্রশংসনীয়। তাঁর উদ্যোক্তা যাত্রা অন্যান্য নারীকে অনুপ্রাণিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

সম্মাননা গ্রহণ শেষে বিলকিস সুলতানা বলেন, “নারীদের এগিয়ে যেতে পরিবারের সমর্থন ও সমাজের ইতিবাচক মনোভাব অত্যন্ত জরুরি। এই স্বীকৃতি আমাকে আরও উদ্যম ও দায়িত্ব নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতা ও ক্ষমতায়নে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য উপস্থিত সকলই প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট