1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের

আকবরশাহ থানার ঝটিকা অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

  • সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা পুলিশের বিচক্ষণতা ও দ্রুত তৎপরতায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত সিএনজি উদ্ধার এবং পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতারের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বাদী মাহবুব আলম (৩০) কর্তৃক পরিচালিত সিএনজিটি তার ড্রাইভার মোঃ রিপন (৪২) গত ০৮ ডিসেম্বর রাত ১১টা ২০ মিনিটে বায়েজীদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় থেকে তিন অজ্ঞাত ব্যক্তিসহ ছিনতাইকারী জামশেদ উদ্দীন (৩৬)-কে ভাড়ায় আকবরশাহ এলাকার কর্নেলহাটে নিয়ে আসেন।
রাত গভীর হলে ছিনতাইচক্র ড্রাইভারকে ঈশান মহাজন রোডে নামিয়ে দিতে বলে। পরে ০৯ ডিসেম্বর রাত ১২টা ১০ মিনিটের দিকে তারা রিপনকে একটি নির্জন স্থানে টৌল রোড সংলগ্ন মোর্শেদের মুরগী ফার্মের পাশে নিয়ে গিয়ে পেটে ছোরা ধরে ভয়ভীতি দেখায়, বেধড়ক মারধর করে এবং গেঞ্জি দিয়ে চোখ বেঁধে ফার্মের খুঁটির সাথে হাত-পা বেঁধে ফেলে।এসময় তারা ভিকটিমের কাছ থেকে
সিএনজি (রেজিঃ নং: চট্ট-থ–১৩-৯৯৫০) নগদ ১৪০০ টাকা একটি বাটন মোবাইল ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে সিএনজির মালিক থানায় মৌখিক অভিযোগ করলে আকবরশাহ থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম দ্রুত অভিযানে নামার নির্দেশ প্রদান করেন।
তার নির্দেশনায় এসআই মোঃ মোস্তাফিজুর রহমান নেতৃত্বাধীন একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ইপিজেড থানার পুলিশের সাথে যৌথ অভিযানে ০৯ ডিসেম্বর রাত ৮টা ৩০ মিনিটে ইপিজেড ব্যাংক কলোনীর আলীশাহ ইঞ্জিনিয়ারিং এন্ড মোটর ওয়ার্কশপে হানা দেয়।

সেখান থেকে পেশাদার ছিনতাইকারী জামশেদ উদ্দীন (৩৬) পিতা: সিরাজ উদ্দীন সাং: বুড়িচর, হাতিয়া, নোয়াখালী বর্তমান ঠিকানা: ফ্রি পোর্ট, নিউ মুরিং, কাঁচা বাজার কে গ্রেফতার করা হয় এবং ছিনতাইকৃত সিএনজিটি উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত জামশেদের বিরুদ্ধে ছিনতাই ও চুরির ৬টি পূর্ববর্তী মামলা রয়েছে। তাকে “অভ্যাসগত অপরাধী” হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট