1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

পেকুয়ায় মসজিদের ইমাকে রাজকীয়ভাবে বিদায়ী সম্মাননা দিয়েছেন এলাকাবাসী

  • সময় শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫৮ পঠিত

আবদুল মামুন ফারুকী :

কক্সবাজারের পেকুয়াস্থ পূর্বটইটং কেরনছড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা দেলোয়ার হোছাইনকে অবসরজনিত বিদায় উপলক্ষ্যে রাজকীয়ভাবে সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। খতিব সাহেবের দীর্ঘ ৩৫ বছরের নিরবিচ্ছিন্ন সফল ও নিবেদিত সেবাকে শ্রদ্ধাভরে স্মরণ করতে, সম্মান ও কৃতজ্ঞতা জানাতে এলাকাবাসীর উদ্যোগে ব্যতিক্রমী এক সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়। গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয় নগদ টাকা, মানপত্র, সম্মাননা ক্রেস্ট ও নানা উপঢৌকন সামগ্রী। ১২ ডিসেম্বর(শুক্রবার) কেরনছড়ি জামে মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টইটং ইউপি সদস্য ও মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ আব্দুল হক। সাংবাদিক আবদুল মামুন ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোজাহের আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টইটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেড. এম. মোসলেম উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি মুহাম্মদ আব্দুল গণি, সাধারণ সম্পাদ মুহাম্মদ শিহাব উদ্দিন, অর্থ সম্পাদক শামশুল আলম, আব্দুল খালেক সরদার, আব্দু শুকুর, মৌলানা মোজাম্মেল হক, নবাগত পেশ ইমাম হাফেজ সাজ্জাদ হোছাইন।
এসময় বিভিন্ন এলাকার সমাজের সরদারগণের মধ্য থেকে উপস্থিত ছিলেন খলিলুর রহমান, আবুল খাইর, আব্দুল খালেক, আব্দুল মাজেদ, আবুল হোছাইন, আব্দুর রহমান পুতু, আবুল কাশেম, সেনা কল্যাণ সংস্থার টিকাদার মুহাম্মদ শাহ জাহান, কেরনছড়ি মাহফিল পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান ও কেরনছড়ি যুবকল্যাণ সংগঠনের সদস্যবৃন্দ।
সকাল দশটায় শুরু হয়ে জুমার নামাজ আদায়ের মাধ্যমে শেষ হওয়া এই অনুষ্ঠানে শতশত মুসল্লিদের সাথে নিয়ে মুসলিম উম্মাহর জন্য বিশেষ দু’আ ও মোনাজাত পরিচালনা করেন সংবর্ধিত অতিথি মৌলানা দেলোয়ার হোছাইন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট