1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন: চট্টগ্রামে ৯ ক্রেতা পেলেন উপহার

  • সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৮ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

ইলেকট্রনিকস পণ্য কেনায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড ফ্রিজসহ বিভিন্ন ধরনের ফ্রি ও নিশ্চিত উপহার।

গত ২৫ নভেম্বর শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এ সময়ে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে ওয়ালটন পণ্য কিনে উপহার পাচ্ছেন ক্রেতারা।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে সাইড বাই সাইড ফ্রিজ ও টিভি ফ্রি পাওয়া ৯ জন ক্রেতার হাতে উপহারের পণ্য তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ক্রেতাদের হাতে উপহার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার ইমরোজ হায়দার খান।

জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান বলেন, তিনি মনে করেন চট্টগ্রামের মানুষ দেশীয় পণ্য ব্যবহারে তুলনামূলকভাবে বেশি আগ্রহী। ওয়ালটনের পণ্য শুধু দেশি বলেই নয়, এর মান ভালো বলেই ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন। তিনি বলেন, ক্রেতারা যাতে নকল বা নিম্নমানের বিদেশি পণ্যের দিকে না ঝোঁকেন, সে জন্য ওয়ালটন বিভিন্ন ধরনের উপহার দিচ্ছে।

আমিন খান আরও বলেন, বর্তমানে দেশেই আন্তর্জাতিক মানের পণ্য তৈরি হচ্ছে এবং সেগুলো বিদেশেও রপ্তানি করা হচ্ছে। ওয়ালটনের পণ্য এখন বিশ্বের ৪৪টি দেশে রপ্তানি হচ্ছে। এ সময় তিনি সবাইকে দেশীয় পণ্য ক্রয় ও ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিজয়ী ক্রেতারা সাধারণ ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট