1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

পাহাড়তলীতে সঙ্গীতম সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরষ্কার বিতরণী

  • সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৮২ পঠিত

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন হেমালতা সড়কস্হ ১৬ জানুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় সঙ্গীতম একাডেমির আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে নোয়াপাড়া ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক, বাগীশিক প্রতিষ্ঠাতা, সংস্কৃতিসেবী পলাশ কান্তি নাথ রণী বলেন, শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি একটি জাতির দর্পন স্বরূপ। সংগীত একটি কলা, যা মানুষের অন্তর্জগতকে করে কোমল আর মানবজীবনকে করে আলোকিত। এতে করে একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত হয়। শিশু-কিশোরদের অন্তরের সুকুমার বৃত্তিসমূহের বিকাশে সংস্কৃতি চর্চার গুরুত্ব অনস্বীকার্য, প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন। একাডেমির পরিচালক অভি নাথের সঞ্চালনায়, বাগীশিক পাহাড়তলী থানা সভাপতি জুয়েল দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গলদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন সঙ্গীতানুরাগী রাধারাণী নাথ ও আশীর্বাদক ছিলেন সংগীতজ্ঞ রুমেল সেন ও গীতাপাঠক সুদর্শন দেবনাথ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর। এতে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবুল দেবনাথ, বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী হিবৌখৃ ঐক্য পরিষদের সভাপতি মিটুন সরকার, বাগীশিক চট্টগ্রাম মহানগর সহ- সাংগঠনিক সম্পাদক অনীল আচার্য, শিক্ষক অঞ্জন মহাজন, বাগীশিক কর্মকর্তা সমীরণ ধর, গীতাপ্রশিক্ষক মতিলাল শীল, কাঞ্চন নাথ ও গীতাপ্রশিক্ষক নিশান সেন। দ্বিতীয় পর্বে একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়। অভিভাবকদের উদ্দেশ্য করে প্রধান অতিথি আরও বলেন, একটি আলোকিত প্রজন্ম গড়তে গেলে বিশেষত মা এবং অভিভাবক মহলকে আন্তরিক ও সচেতন হতে হবে। শিশু-কিশোর-যুবক আগামীর কাণ্ডারী আখ্যা দিয়ে তিনি বলেন, তারা যোগ্য নাগরিক হয়ে ভবিষ্যতে দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট