1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

চট্টগ্রামে পাহাড় কেটে বিপিসির ভবন নির্মাণ, কাজ বন্ধের নির্দেশ

  • সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৪৪ পঠিত

মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম নগরের সার্সন রোড এলাকায় অবস্থিত জয়পাহাড় কেটে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের একটি পরিদর্শক দল সরেজমিনে জয়পাহাড় এলাকা পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পায়। এ সময় তারা বিপিসিকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এবং বুধবার পরিবেশ অধিদপ্তরে উপস্থিত হয়ে শুনানিতে ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দেয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিপিসির বিরুদ্ধে একতরফাভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বিপিসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পাঁচতলা স্টিল স্ট্রাকচারের একটি ভবন নির্মাণ করছে। নিজস্ব কার্যালয় না থাকায় দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে অফিস কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এ কারণে জয়পাহাড়ে নিজেদের জায়গায় অফিস ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
তবে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিপিসি পাহাড় কেটে রিটেইনিং ওয়াল নির্মাণ করছে। যা পরিবেশ সংরক্ষণ আইনের পরিপন্থী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে পাহাড় কাটাকে কেন্দ্র করে পরিবেশবাদী সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, পাহাড় কাটা বন্ধ না হলে নগরে ভূমিধসের ঝুঁকি আরও বাড়বে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুনানির পর বিপিসির বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট