1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা

  • সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৬ পঠিত

 

লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, চট্টগ্রাম

কক্সবাজারের নীল জলরাশি আর বালুকাবেলার সিক্ত মোহনায় এক অনন্য স্নিগ্ধতার আল্পনা আঁকলেন একদল শান্তিপ্রিয় মানুষ। সাম্প্রদায়িক সম্প্রীতির অমল বার্তা ছড়িয়ে দিতে এবং বিশ্বশান্তির প্রার্থনায় শুরু হয়েছে বৌদ্ধ ভিক্ষুদের এক ব্যতিক্রমী পদযাত্রা।

উত্তাল সাগরের গর্জনের মাঝে বেজে উঠল এক ভিন্নতর—সম্প্রীতি আর মৈত্রীর সুর। শুক্রবারের বিকেলে যখন সূর্যের রক্তিম আভা কলাতলী সৈকতে খেলা করছিল, ঠিক তখনই একদল পুণ্যার্থী ও বৌদ্ধ ভিক্ষুর পদযাত্রা শুরু হয়। তাদের হৃদয়ে ছিল ভালোবাসার অর্ঘ্য আর কণ্ঠে ছিল বিশ্ব শান্তির আকুতি।

​এই অভিযাত্রার পথ ছিল স্নিগ্ধতায় মাখা। কলাতলী থেকে শুরু হয়ে সুগন্ধা ও লাবনী পয়েন্টের বালুকাবেলা মাড়িয়ে পদযাত্রাটি এসে থামে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রতিটি পদক্ষেপে যেন মিশে ছিল বিভেদহীন এক পৃথিবীর স্বপ্ন।

​উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাথের,​ চট্টগ্রাম শান্তি ও সম্প্রীতি পরিষদের সমন্বয়ক চারুউত্তম বড়ুয়া এসময় উপস্থিত ছিলেন। ​প্রায় ৪০ জন শান্তিপ্রিয় মানুষের এই ছোট শোভাযাত্রা কেবল কোনো পথ চলা নয়, বরং এটি ছিল এক আধ্যাত্মিক সংযোগের প্রচেষ্টা। যার গন্তব্য রাজধানী ঢাকা। ​চট্টগ্রাম শান্তি ও সম্প্রীতি পরিষদের আয়োজনে এই পদযাত্রাটি কেবল কক্সবাজারেই সীমাবদ্ধ নয়। এটি এক দীর্ঘ সফরের শুভ সূচনা মাত্র।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শুরু হওয়া পদযাত্রা ​শনিবার ২৮ ফেব্রুয়ারি চট্টলার রাজপথের ধুলোয় সম্প্রীতির বার্তা ছড়ানো হবে।

​সোমবার (২ মার্চ) ময়নামতী ও গোমতী তীরের কুমিল্লায় পৌঁছাবে এই শান্তির পদযাত্রা।​ মঙ্গলবার (৩ মার্চ) পদযাত্রার পূর্ণতা পাবে রাজধানী ঢাকায়। মেরুল বাড্ডা, গুলশান, হাতিরঝিল আর কারওয়ান বাজারের কোলাহল মাড়িয়ে এই মৌন ও শান্ত মিছিলটি গিয়ে শেষ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

​”ভালোবাসা আর সম্প্রীতিই হোক মানুষের শ্রেষ্ঠ ধর্ম”—এই চিরন্তন সত্যকে বুকে নিয়ে সাগর তীর থেকে শুরু হওয়া বৌদ্ধ ভিক্ষুদের এই পদযাত্রা শপষ হবে বুড়িগঙ্গা তীরের ঢাকায়। তারা বলছেন, সাগরের বিশালতা আর মানুষের হৃদয়ের ঔদার্য্য এক বিন্দুতে মিশলে তবেই বিশ্বে শান্তি ফেরা সম্ভব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট